নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ পরিচয়ে চলাফেরা করা আসাদুজ্জামান ওরফে হিরুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুদক জানায়, হিরুর বিরুদ্ধে বছরের পর বছর ধরে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণসহ নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ সংগ্রহের অভিযোগ এসেছে। অভিযোগে আরও বলা হয়, এসব অবৈধ আয়ের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে আসাদুজ্জামান হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গুলশান-১ ডিএনসিসি…
Author: News Desk
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে লাজফার্মার অবহেলার কারণে ভয়াবহ বিপদের মুখে পড়েছেন কামাল হাউজিংয়ের বাসিন্দা খালেদা আক্তার রিনা (৪৫)। চিকিৎসকের প্রেসক্রিপশনে থাকা Methoflex 500 mg-এর পরিবর্তে ফার্মেসি থেকে তাকে তুলে দেওয়া হয় সম্পূর্ণ ভিন্ন ধরনের ও অত্যন্ত শক্তিশালী কেমোথেরাপি-জাতীয় ওষুধ Methotrexate 10 mg—এক পুরো পাতায় মোট ১০টি ট্যাবলেট। ভুল ওষুধ সেবনের পর থেকেই রিনার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। লিভার ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মাথা ও ভ্রুর চুল পড়ে যেতে শুরু করে। ২৬ অক্টোবর ২০২৫ তারিখে মিরপুরের রাইনখোলা মোড়ে শাহ আলী থানার কাছাকাছি লাজফার্মা থেকে ওষুধ কেনেন রিনা। শরীর খারাপ হতে থাকলে প্রথমে তাকে ১ নভেম্বর মিরপুর ইবনে সিনা…
মোঃ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তারিক রিফাত (৫৫) কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। রবিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে তিনি মৃত্যুবরণ করেছেন। এদিকে, হঠাৎ তাঁর এ মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারা যাওয়া আওয়ামী লীগ নেতা তারিক রিফাত উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর এলাকার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বিএসসির ছেলে। তিনি ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক এবং ২০২৪ সালে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরস্কার পান। এছাড়া তিনি ২০২১ সালে রাজাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।…
জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর টহল টিমের তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গভীর রাতে মৌচাক আর্মি ক্যাম্পের একটি টহলদল এনায়েতপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করার মধ্য দিয়ে অভিযানটির সূত্রপাত হয়। টহল টিমের একজন সদস্য জানান, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ওই ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে মাদকাসক্ত হিসেবে পরিচয় দেন। দীর্ঘদিন ধরে এলাকার কিছু ডিলারের কাছ থেকে ইয়াবা সংগ্রহের কথা স্বীকার করে তিনি তাদের পরিচয়, অবস্থান ও মাদক লেনদেনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। এ তথ্যকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে সেনাবাহিনী। প্রথম অভিযান পরিচালিত…
ডেস্ক নিউজঃ বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মী সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি-টু-জি (সরকারি পর্যায়ে) ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি রিয়াদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিসবিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব আলোচনা হয়। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। সরকারি এক নথির তথ্যানুযায়ী জানানো হয়, নিয়ামত উল্লাহ ভূঁইয়ার সাম্প্রতিক সরকারি সফরকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২৫ সালে এক হাজার ২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের বিষয়টি প্রশংসিত হয়। বাংলাদেশ তাদের কর্মদক্ষতা,…
ডেস্ক নিউজঃ তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন। এর আগে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান। এছাড়া গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক বৈঠক…
ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসলে রাষ্ট্রপ্রধান তাকে স্বাগত জানান। পরে বঙ্গভবনের ক্রেডেনসিয়াল হলে তারা এক আনুষ্ঠানিক আলোচনায় বসেন। ভুটানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। সাহাবুদ্দিন বলেন, ভবিষ্যতে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে। তিনি আশা করেন যে, আগামী দিনে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও জোরদার হবে। ভুটানের প্রধানমন্ত্রী তার দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল কলেজে আসন বাড়ানো এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সার্বিক…
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ১৫ আসনের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ড এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। সভায় তিনি এলাকার নানা সমস্যা, নাগরিক ভোগান্তি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “ঢাকা-১৫ এ ন্যায়বিচার, উন্নয়ন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা আমার প্রথম কাজ।” “এলাকার রাস্তাঘাট, পানি–গ্যাস সংকট এবং নিরাপত্তা—এসব সমস্যা সমাধানে জনগণের ম্যান্ডেট পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।” “এই আসনের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, স্বচ্ছ রাজনীতি চায়। আমি আপনাদের সন্তান—আপনাদের সহযোগিতা পেলেই আমরা মিলেই এই পরিবর্তন আনবো।”“দমন-পীড়ন আর মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করে একটি শান্তিপূর্ণ…
নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩ নভেম্বর ২০২৫, সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান জিএম কাদের এবং কমনওয়েলথ এর পক্ষে নেতৃত্ব দেন কমনওয়েলথ এর মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক। উক্ত বৈঠকে আলোচনার মুল বিষয় ছিলো, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাঠপর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আর্ন্তজাতিক ভাবে গ্রহনযোগ্য নির্বাচনী প্রক্রিয়া। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহনমুলক নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করছে না অন্তবর্তীকালীন সরকার। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহনের সুযোগ দেয়া…
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়। কারণ, সেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এর ফলে বারবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের ঘটনা ঘটে। এদিকে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল…