Author: News Desk

নিজস্ব প্রতিবেদকঃ মানুষের বিশ্বাস যখন ব্যবসায় রূপ নেয়, তখন সম্পর্কও হয় প্রতারণার শিকার। ঠিক এমনই এক হৃদয়বিদারক কাহিনি এখন আলোচনায়— ধামরাইয়ের আমেনা বেগম নামের এক নারীর প্রতারণার জাল। একাধিক বিবাহ, মিথ্যা প্রতিশ্রুতি, আর কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত স্মারক নং-অপরাধ/২০২৫/৩১১৯/ভি, তারিখ-২৯/০৯/২০২৫ খ্রি. নথি অনুযায়ী সরকারি চাকরিজীবী মোঃ শাহাদাৎ হোসেন (৫২) তার জবানবন্দিতে এক ভয়াবহ সত্য তুলে ধরেছেন। বিবাহের নামে প্রতারণা, অজান্তেই ষষ্ঠ স্বামী! ২০২২ সালের ৩০ জুন ইসলামী শরীয়ত মোতাবেক নোটারী পাবলিকের মাধ্যমে কাবিন সম্পন্ন হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই শাহাদাৎ জানতে পারেন আমেনা বেগমের এটি তার ষষ্ঠ বিবাহ! পূর্বের পাঁচ স্বামীর…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার— জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। “চালের দাম এখন মোটামুটি সহনীয়। কিন্তু যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া কিছুটা বেড়েছে,”— বলেন তিনি। বাজার স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগ ড. সালেহউদ্দিন বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ইউরিয়া ও টিএসপি সার আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল…

Read More

বিশেষ প্রতিবেদকঃ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চলছে যেন দুই রকম খেলা—একদিকে চলছে লোক দেখানো অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান, অন্যদিকে আবার কিছু প্রভাবশালী কর্মকর্তার ছত্রছায়ায় অবৈধ সংযোগের বাণিজ্য পুরোদমে। সংযোগ বিচ্ছিন্নের চেয়ে বহু গুণ দ্রুততায় এই অবৈধ সংযোগ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। গ্যাস চুরি করে সিস্টেম লস দেখিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। এসব অনিয়মের পেছনে নাম উঠেছে তিতাসের জেনারেল ম্যানেজার সৈয়দা আতিয়া বিলকিসের। তিতাসের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে কোম্পানির সিস্টেম লস ছিল ১০.৬ শতাংশ। ওই সময় তিতাস দৈনিক ১,৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছিল, কিন্তু বিক্রির হিসাব দেখানো হয়েছে মাত্র ১,১৮৯…

Read More

বিশেষ প্রতিবেদকঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার (৬/১১/২৫) পৌরসভায় হঠাৎ অভিযান চালিয়ে তারা বিভিন্ন প্রকল্পের টেন্ডার ও রেকর্ডপত্র জব্দ করে। দুদকের কর্মকর্তারা জানান, ২০২৩-২৪ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভুয়া কাগজপত্র জমা দিয়ে কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযানের সময় দুদকের টিম পৌরসভার রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও প্যালাসাইডিং সংক্রান্ত কাজগুলো সরেজমিনে ঘুরে দেখেন। অভিযোগ রয়েছে, ব্রাউন ফিল্ড ইঞ্জিনিয়ারিং নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান ভুয়া কাগজপত্র দিয়ে ১৩ কোটি ৯২ লাখ টাকার কাজের কার্যাদেশ পেয়েছিল। এসব কাজের অনুমোদন দেওয়া হয় তৎকালীন মেয়র মজিবুর রহমানের…

Read More

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বন্দরে লিফট কেনাকে ঘিরে গড়ে উঠেছে এক প্রভাবশালী সিন্ডিকেট, যারা সরকারি অর্থ লুটে নিচ্ছে প্রকাশ্যে। বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক ছয়টি প্রকল্পে উচ্চমানের ‘এ’ গ্রেড লিফট সরবরাহের কথা থাকলেও বাস্তবে দেওয়া হয়েছে নিম্নমানের ‘সি’ ও ‘ডি’ গ্রেড লিফট। প্রতিটি লিফটের দাম ধরা হয়েছিল প্রায় এক কোটি ১৫ লাখ টাকা, অথচ বাজারে একই লিফটের দাম সর্বোচ্চ ১৮ লাখ টাকার মতো। এই কারসাজির মাধ্যমে প্রকল্পগুলো থেকে আত্মসাৎ হয়েছে সাত কোটিরও বেশি টাকা। বন্দরের বিভিন্ন ভবনে এই লিফটগুলো স্থাপন করা হলেও, শুরু থেকেই দেখা দিচ্ছে নানা ত্রুটি—প্রায়ই লিফট আটকে যাচ্ছে, যাত্রীদের আটকা পড়ার ঘটনাও ঘটছে। অনুসন্ধানে জানা গেছে, এই অনিয়মের সঙ্গে জড়িত…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের নামে থাকা সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। সম্প্রতি পাঠানো এ নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। দুদক সূত্র জানায়, দায়িত্ব পালনকালে অস্বাভাবিক সম্পদ অর্জন, প্রভাব খাটানো ও অনিয়মের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে এ নোটিশ পাঠানো হয়। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের উৎস ও বিস্তারিত বিবরণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, এর আগে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে তলব করে দুদক জিজ্ঞাসাবাদ করে। সে সময় তাদের কাছ থেকে আয়-ব্যয়ের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। ওই তথ্য…

Read More

ডেস্ক নিউজঃ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় মূল ছুটি হবে ১৯ দিন। সূত্রের খবর, চলতি বছরের মতো আগামী বছরও দুই ঈদ এবং শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন। রোববার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন,…

Read More

স্বাস্থ্য ডেস্কঃ দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০৭ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭,০০০। উদ্বেগজনকভাবে, ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে ৫৩ শতাংশই তরুণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধযোগ্য একটি রোগে এত মানুষের মৃত্যু ‘জাতির জন্য লজ্জা’র বিষয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)–এর তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের ৫৩ শতাংশের বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে, আর ১৫ শতাংশ হলো শিশু। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতির পেছনে তিনটি মূল কারণ রয়েছে—জলবায়ু পরিবর্তন, অনিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং জনসচেতনতার অভাব। তাদের মতে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মশার বংশবৃদ্ধি…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় তরুণ পার্টির উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা। সভায় প্রধান বক্তা ছিলেন মোড়ল জিয়াউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মহিন উদ্দিন মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়কবৃন্দ— এডভোকেট সাদেকুর মিয়া, মোঃ মান্নান হাওলাদার, খবীর গাজী, এডভোকেট এনামুল হক, মোঃ তৌহিদ খান, আবুজার ইসলাম ও শ্রী উজ্জ্বল শাহা। এছাড়া মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ…

Read More

আবহাওয়া ডেস্কঃ বিশ্বের বড় শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ভারতের রাজধানী দিল্লি এখন এ দূষণে সবচেয়ে শীর্ষে, আর বাংলাদেশের রাজধানী ঢাকাও রয়েছে বিপজ্জনক অবস্থায়। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দিল্লির একিউআই (AQI) স্কোর ছিল ৬৩৫, যা বিশ্বে সর্বোচ্চ। এটি বায়ুদূষণের ‘ঝুঁকিপূর্ণ’ স্তর হিসেবে গণ্য। একই সময়ে ২০৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ঢাকা। এই মাত্রার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ৩৫৫), তৃতীয় কুয়েত সিটি (২৫৭) এবং পঞ্চম ইরাকের বাগদাদ (১৭৫)। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১…

Read More