Author: News Desk

বিনোদন ডেস্কঃ থালাপতি বিজয় অভিনীত ‘শেষ’ ছবি জননায়ক  মুক্তির দুই মাস আগেই বাণিজ্য জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। অ্যাকশন-রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবিটি প্রি-রিলিজ ব্যবসাতে রেকর্ড গড়েছে। ইন্ডিয়া টু ডে’র খবর বলছে, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তামিল ছবিগুলির মধ্যে অন্যতম হলো জননায়ক। স্যাকনিলকের রিপোর্ট অনুসারে, ছবিটি কেবল তামিলনাড়ু অঞ্চলের সিনেমা হলগুলোর স্বত্বই বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। অন্যদিকে, বিদেশের স্বত্ত্ব থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি। এছাড়াও, সিনেমার গান নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। জানা গেছে, অডিও স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপিতে। অন্যদিকে, ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যার দর দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি।…

Read More

ডেস্ক নিউজঃ বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দেশবাসী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, নবীন-প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিবলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের ওপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি। হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণ-অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারকাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী সোনাক্ষী সিনহার বন্ধুত্ব বহুদিনের। সালমানের বিভিন্ন দেশি-বিদেশি কনসার্ট ও প্রমোশনাল সফরে প্রায়ই দেখা গেছে সোনাক্ষীকে। তারই ধারাবাহিকতায় সালমানের আসন্ন ‘এশিয়ান ট্যুর’-এও সোনাক্ষীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ প্রকাশিত পোস্টারে দেখা যায়, তার জায়গায় স্থান পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। এই পরিবর্তন ঘিরে বলিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন। একাংশের দাবি, সোনাক্ষী সিনহা নাকি অন্তঃসত্ত্বা, তাই এবার সফরে যেতে পারছেন না। অনেকে বলছেন, সম্প্রতি একটি পডকাস্টে সোনাক্ষীকে বারবার বালিশে ভর দিয়ে বসতে দেখা গেছে, যা থেকে সন্দেহের সূত্রপাত। আবার অনেকে তার ঢিলেঢালা পোশাক পরাকে গোপনীয়তার ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনো…

Read More

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদীর ভাগ’। একজন দাদিকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। অভিনেতা জামিল হোসেনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি শিগগিরই প্রচার পাবে ‘জামিলস জু’ নামের ইউটিউব চ্যানেলে। বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ রায় বলেন, “‘দাদীর ভাগ’ নাটকটি ছোট ধারাবাহিক হলেও একটা বড় ধারাবাহিক হয়ে ওঠার সমস্ত উপাদানই এর মধ্যে আছে। এই ধরনের নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে বেশ স্বস্তিবোধ করেছি। আশা করছি দর্শকরা এই নাটকটি ভালোভাবে গ্রহণ করবে।” দিলারা জামান বলেন, “দাদীর ভাগ নাটকের গল্প খুব সুন্দর। মৃত্যুর আগে দাদা সব সম্পত্তি দাদিকে লিখে দেয়। সেই সম্পত্তি ভাগাভাগি…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে সারাদেশে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও গোপালগঞ্জ, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া, ফরিদপুর,ময়মনসিংহ, ফেনীসহ একাধিক জেলায় এসব ঘটনা ঘটেছে। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন…

Read More

ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে। মা বাবা, স্কুলের শিক্ষক ও প্রতিবেশী সবাই মিলে শিশুদের সেই প্রতিভাকে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে পারেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শিশু কিশোরদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা প্রতিযোগিতার একটি বড় অংশ। এর মাধ্যমে শিশুদের নিজেদের আবিষ্কার করার সুযোগ তৈরি হচ্ছে। তারা নিজেকে জানতে শেখে। প্রতিযোগিতা তাদের সামনে…

Read More

ডেস্ক নিউজঃ জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

Read More

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর নিকুঞ্জে বিলাসবহুল জীবনযাপন ও অজানা উৎসের সম্পদ ঘিরে আলোচনায় এসেছেন বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সাঞ্জিদা আক্তার। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। দুদকের অভিযানে জানা যায়, তার নামে থাকা দুটি ফ্ল্যাটের মূল্য প্রায় ৯৫ লাখ টাকা, পাশাপাশি ৪৫ লাখ টাকার এফডিআর এবং ২৬ লাখ টাকার বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। দুদক সূত্রে জানা গেছে, এসব সম্পদের মূল উৎস হিসেবে উঠে এসেছে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এর নাম। অভিযোগ রয়েছে, তিনি সংবাদ উপস্থাপিকা সাঞ্জিদাকে কোটি টাকার উপহার দিয়েছেন। সম্পদের উৎস যাচাই করতে গিয়ে বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে দুদক। অভিযানের পর দুদকের আবেদনের…

Read More

চট্টগ্রাম প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী (৫৭) কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করেন। সুলতানুল আলম ফেনী জেলার দাগনভূঞা রেঞ্জের বর্তমান কর্মকর্তা। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীর মধ্যম কড়লডেঙ্গা এলাকায়। তিনি মৃত আজহারুল হক চৌধুরীর ছেলে। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জে দায়িত্ব পালন করেছেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, জ্ঞাত আয়ের উৎসের বাইরে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন ও তা ভোগদখলের অভিযোগে দুদক মামলা…

Read More

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানার বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠেছে। তার দপ্তরে এখন চলছে চরম অস্বচ্ছতা ও ভীতিকর কর্মপরিবেশ— এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী ও দপ্তরের কর্মচারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কথিত ‘অলিখিত নির্দেশ’ দেখিয়ে মাসুদ রানা স্থানীয় নিশান এনজিওর বিভিন্ন সম্পত্তির দলিল সম্পাদন বন্ধ করে দিয়েছেন। এতে অনেক গ্রাহক তাদের বৈধ সম্পত্তির দলিল নিতে পারছেন না। অভিযোগ উঠেছে, তিনি এসব সিদ্ধান্ত নিতে আইন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার নামও ব্যবহার করেন প্রভাব খাটাতে। অফিসের নকলনবিশ জান্নাত আরা জানান, তিনি মাসুদ রানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেও সেটি যথাযথভাবে গ্রহণ বা তদন্ত…

Read More