বিশেষ প্রতিবেদকঃ ইসরায়েলের কাছে আরও এক বন্দির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে তারা। পরে মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। তবে, গাজায় হামাসের কাছে এখনো ছয়জন ইসরায়েলি বন্দির মরদেহ রয়ে গেছে। মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি হামাস ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির বড় একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে যে, এখনো সব মরদেহ ফেরত না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে হামাস। তবে হামাসের দাবি, গাজায় ব্যাপক…
Author: moon
বিশেষ প্রতিবেদকঃ ব্যাপক শুল্ক প্রয়োগ নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্টে বুধবার তীব্র প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলা প্রেসিডেন্টের এজেন্ডা এবং বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ হোয়াইট হাউসের আমদানি শুল্ক আরোপের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে একাধিক রক্ষণশীলও রয়েছেন। যদিও প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি পুনরুদ্ধার ও বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক প্রয়োজনীয়। একাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েকটি অঙ্গরাজ্য এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করে কার্যত করের সমান এই শুল্ক আরোপ করেছেন। নয়জনের মধ্যে ছয়জন রক্ষণশীল বিচারপতি নিয়ে…
বিশেষ প্রতিবেদকঃ চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। ক্ষমতায় আসার প্রথম ৯ মাসে প্রায় ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট (অভিবাসনপ্রত্যাশী নয় এমন) ভিসা বাতিল করেছে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের স্বজ্ঞাত অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে যেখানে শুধু অবৈধ অভিবাসীদের নয়- ভিসাধারী বৈধ ব্যক্তিদের মধ্য থেকেও কিছু বিষয় লক্ষ্য করা গেছে। প্রায় ১৬,০০০টি ভিসা বাতিল হয়েছে ‘ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ অভিযোগে। ১২,০০০টি বাতিল হয়েছে ‘হামলা বা সহিংসতা’ অভিযোগে। প্রায় ৮,০০০টি বাতিল হয়েছে ‘চুরি’…
বিশেষ প্রতিবেদকঃ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবমকে জনসম্মুখে অশালীনভাবে স্পর্শ ও যৌন নিপীড়নের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেইনবম নিজে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি পদক্ষেপ না নিলে অন্য মেক্সিকান নারীদের ওপর তার কি প্রভাব হবে? তারা যদি দেশের প্রেসিডেন্টের সঙ্গেই এমনটা করার সাহস দেখাতে পারে, সাধারণ নারীদের সঙ্গে তারা কী করতে পারে?’ জানা গেছে এই ঘটনাটি মঙ্গলবারের এক জনসভার। মুঠোফোনে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের কাছে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন শেইনবম। ঠিক সেই সময় এক ব্যক্তি পেছন থেকে এগিয়ে এসে তার ঘাড়ে চুমু এবং বুকে হাত দেওয়ার চেষ্টা…
বিশেষ প্রতিবেদকঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এতে ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিভিন্ন জাতীয় পত্রিকায় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়। বিজ্ঞপ্তির ১৪ নম্বর শর্তে বলা হয়েছে, ‘ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।’ ফলে ধূমপায়ী ও মাদকাসক্তদের জন্য এ পদে আবেদন স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। আবেদন শুরু কবে, কারা করতে পারবেন প্রথম ধাপে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি শুধু রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা,…
বিশেষ প্রতিবেদকঃ সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে মঞ্জুরুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার ও আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। হাইকোর্ট মঞ্জুরুল আলমকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন জানিয়ে আইনজীবী রমজান আলী শিকদার গণমাধ্যমকে বলেন, তার কারামুক্তিতে আপাতত বাধা নেই। এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাকে…
বিশেষ প্রতিবেদকঃ র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং তাদের দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে- অভিযোগ সংশ্লিষ্ট ব্যারিস্টার মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে,…
বিশেষ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধিসহ সাইটসেভার্স ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনসের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে ইউএনডিপি কর্তৃক দেওয়া এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসির কাছে দেওয়া প্রস্তাবনায়- পোস্টাল ভোটিংয়ের বিষয়ে বিশেষ চাহিদাসম্পন্নদের বোঝানো, ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানানো, ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুরক্ষা দেওয়া, প্রতিবন্ধী ভোটারদের জন্য ডাকযোগে ভোটদান ব্যবস্থা চালু করা, ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সব প্রতিবন্ধী ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা,…
বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী এবং ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৬টি, তার স্ত্রী পারভীন চৌধুরীর ৩৬টি ও ছেলে রাশেদুল ইসলামের ২৯টি ব্যাংক হিসাব রয়েছে। বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। তিনি আরও জানান, দুদকের পক্ষে আবেদনটি করেছেন সংস্থাটির উপপরিচালক মোজাম্মিল হোসেন। আবেদনে বলা হয়েছে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন…
বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সিতাংশু কুমার সুরের (এস কে সুর) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আদালত। সেই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ২৫ অক্টোবর আদালতে এস কে সুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। পরে তার উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আদালত। এর অংশ হিসেবে সকালে এস কে সুরকে আদালতে হাজির করে পুলিশ। পরে সংক্ষেপে অভিযোগপত্র পড়ার পর এস কে সুরের…