বিনোদন ডেস্কঃ ‘অন্তরঙ্গ দৃশ্য’ বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো সেন্সর বোর্ডে বিতর্ক, কখনো আবার মুক্তির পর দর্শক-সমালোচকের তুমুল প্রতিক্রিয়া। এসব দৃশ্যের শুটিং নিয়েও নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন বহু তারকা। তবে এবার অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানালেন, নিজের নতুন ছবি ‘ডাই মাই লাভ’ এর অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে কোনো ইনটিমেসি কো-অর্ডিনেটর ব্যবহার করা হয়নি। লিন রামজি পরিচালিত এই ছবিতে লরেন্স অভিনয় করেছেন এক নারীর চরিত্রে, যিনি সন্তানের জন্মের পর মানসিকভাবে ভেঙে পড়েন। ছবিতে তাঁর সহ–অভিনেতা রবার্ট প্যাটিনসন। এক সাক্ষাৎকারে লরেন্স বলেন,“আমাদের কোনো ইনটিমেসি কো–অর্ডিনেটর ছিল না, বা থাকলেও আমরা তেমনভাবে ব্যবহার করিনি। আমি রবার্টের সঙ্গে সম্পূর্ণ নিরাপদ অনুভব করেছি। সে খুবই ভদ্র, বিকৃতমনস্ক…
Author: moon
বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার প্রথম বোর্ড সভাতেও অংশ নেন এই নারী পরিচালক। কিন্তু এর পরদিনই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুকে রুবাবা দৌলার একটি স্থিরচিত্র পোস্ট করে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’ অভিনেতার এই পোস্টটি কিছু নেটিজেনের কাছে অসম্মানজনক মনে হয়েছে। অনেকেই পোস্টটি নিয়ে ইরফান সাজ্জাদের সমালোচনা করেছেন। যদিও সমালোচনার মুখে এরই মধ্যে ইরফান সাজ্জাদ তার ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে ফেলেছেন। তিনি এ নিয়ে…
বিনোদন ডেস্কঃ সম্প্রতি একসঙ্গে মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অমিতাভ তার মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের একটি অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এই ফ্ল্যাট দুটি তিনি ২০১২ সালে ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এই সম্পত্তি বিক্রি করে বেশ মোটা অঙ্কের লাভ করেছেন বিগ বি। প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি করে, অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন অমিতাভ। ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটটির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি। দুটি ফ্ল্যাটের…
বিনোদন ডেস্কঃ শিল্পী কুমার বিশ্বজিতের লেখা ও সুর করা ‘জটিল মানুষ’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ পেয়েছে; গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস। গানটি প্রচার হয়েছে কিশোর দাস ও কুমার বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ হয়েছে গল্পের আদলে। এতে কিশোরের সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির, মুকিত জাকারিয়া। গানটির র্যাপ করেছেন ও ভিডিওতে মডেল হিসেবে আছেন আরেক সংগীতশিল্পী পান্থ কানাই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিশোর বলছেন, কুমার বিশ্বজিতের লেখা গানে কণ্ঠ দিতে পারাটা তার কাছে স্বপ্নপূরণের মত। এই শিল্পী বলেন, এতো বড় মাপের একজন শিল্পীর কাছ থেকে আমার জন্য এ এক পরম পাওয়া। তিনি এর আগে বেশ কয়েকটি গানের স্থায়ী, অন্তরা এসব…
বিনোদন ডেস্কঃ সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা কাজের দাবি তুলে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর জেরে কয়েকটি ছবি হাতছাড়া হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও তার এ দাবিকে ন্যায়সংগত বলছেন কোয়েল মল্লিক ও কঙ্কনা সেন শর্মা। তবে অনেকে এটিকে ‘বাড়াবাড়ি’ বলে আখ্যায়িত করেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়টা নিয়ে অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন। এখানে অনেক বিষয় আছে, যা সবাইকে বুঝতে হবে। প্রথমত, মুম্বাইয়ের ইন্ডাস্ট্রির সঙ্গে টালিগঞ্জের স্টুডিওপাড়ার অনেক পার্থক্য আছে। একটা ছবি তৈরি করতে ওরা যা সুবিধা পান, এখানে আমরা কেউ তা পাই না। প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা…
বিনোদন ডেস্কঃ বলিউডের নব্বইয়ের দশকে শাহরুখ খান ও জুহি চাওলার জুটি মানেই ছিল বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা। ‘ডর’, ‘ইয়েস বস’, ‘রাজু বান গয়া জেন্টলম্যান’সহ বহু ছবিতে এই জুটির রোমান্স মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু অনেকেই জানেন না, ইয়াশ চোপড়ার পরিচালিত ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘ডর’–এ জুহি চাওলার জায়গায় প্রথমে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল রাভিনা ট্যান্ডনের কাছে। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই–এর পডকাস্টে অংশ নিয়ে সেই তথ্য নিজেই জানিয়েছেন রাভিনা। তিনি বলেন, “হ্যাঁ, ‘ডর’-এর প্রস্তাব প্রথমে আমিই পেয়েছিলাম। ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে আমি স্বস্তি পাইনি। কিছু জায়গায় হয়তো সাঁতারের পোশাক পরতে হতো, যা করতে আমি রাজি ছিলাম না। তখনই বলেছিলাম, না,…
বিশেষ প্রতিবেদকঃ আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে। সেই সঙ্গে আমাদের দাবিগুলোও জানানো হয়েছে। ১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে।’ এর আগে দুপুর পৌনে ১টার পর তারা যমুনায় পৌঁছেন। সেখানে…
বিশেষ প্রতিবেদকঃ নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভমুখর হয়ে ওঠে। হাজারো নেতাকর্মীর স্লোগান ও মিছিলের ঢলে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার ব্যানারে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে পল্টনের দিকে অগ্রসর হন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারির পর থেকেই এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। শুধু জামায়াত নয়, একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র নেতাকর্মীরাও পল্টনে যোগ দেন। বেলা সাড়ে দশটার দিকে মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার…
বিশেষ প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। বিকেল ৩টায় নয়াপল্টন থেকে র্যালি বের করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ওইদিন সারাদেশে বিএনপির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়াও…
বিশেষ প্রতিবেদকঃ গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেন। এর আগে, সকালে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ আট দলের নেতাকর্মীরা। তারা পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে স্মারকলিপি দিতে দুপুর সাড়ে ১২টার দিকে যমুনার দিকে পদযাত্রা শুরু করেন আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মৎস্য ভবন এলাকায় পৌঁছালে পদযাত্রাটি পুলিশের বাধার মুখে পড়ে। এ…