Author: moon

খেলাধুলা ডেস্কঃ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সমাজে বিশেষ অবদানের জন্য শান্তি পুরস্কারের ঘোষণা করেছে ফিফা। এখন থেকে প্রতি বছরই ফিফা শান্তি পুরস্কার দেওয়া হবে। আগামী বছর জুনে বসছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহারণ। ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের ২৬তম আসর। তার আগে, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ‘ড্র’ অনুষ্ঠিত হবে। সেখানে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও বিশেষ অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ছিল বহুল আলোচিত বিষয়ের একটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার লক্ষ্যে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে নিজেকে নোবেল পাওয়ার যোগ্য দাবি করলেও বারবার হতাশ হতে হয়েছে ট্রাম্পকে। তবে…

Read More

খেলাধুলা ডেস্কঃ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতটা বার্সেলোনার জন্য মোটেও সুখকর হয়নি। ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে কাতলানরা। ম্যাচে হারলেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লামিন ইয়ামাল। লা লিগায় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও পরের দুই ম্যাচে গোল পেয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বুধবার রাতের ব্রুগের বিপক্ষে ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে ইয়ামাল জানান, তার ইনজুরি নিয়ে অনেক মিথ্যাচার হচ্ছে। তিনি একদমই ঠিক আছেন। বরং ওসব মিথ্যাচারে কষ্ট পেয়েছেন তিনি। সম্প্রতি ইয়ামালকে নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, ইয়ামাল এখনো পুরোপুরি ঠিক হয়নি। তবে ব্রুগের বিপক্ষে সহজাত খেলা উপহার দিয়েছেন। এ বিষয়ে ইয়ামাল বলেন, আমি ভালো আছি। একদমই…

Read More

খেলাধুলা ডেস্কঃ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিক পেরে ওঠেনি সেলেসাও মেয়েরা। সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সেলেসাও মেয়েদের হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। বুধবার (৫ নভেম্বর) উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে ব্রাজিলের মেয়েরা। সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা। আর পরদিন রোববার শিরোপার মঞ্চে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল ব্রাজিলের মেয়েরা। ১৫ মিনিটেই কাউন্টার অ্যাটাকের সময় জিওভানা ইসেপ্পে বাঁ উরুতে ব্যথা অনুভব করলে তার পরিবর্তে মাঠে নামেন দুলসে মারিয়া। এই বদলের পর ব্রাজিল নির্ভরশীল হয়ে পড়ে লিনের দ্রুতগতির পাল্টা আক্রমণের ওপর। ৩৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ইভেলিন। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা কোরিয়ার ইউ জং হিয়াং সেমিফাইনালেও জ্বলে উঠেছেন। প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পায় উত্তর কোরিয়া। পাক রে ইয়ংয়ের একটি শট গোললাইনেই ব্রাজিলের আন্দ্রেনার হাতে লাগে। ভিডিও রিভিউ শেষে রেফারি পেনাল্টি ও লাল কার্ড দেন। এতে দশজন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে। আর পেনাল্টি থেকে নির্ভুল শটে গোল করেন ইউ জং হিয়াং। দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আরেকটি ধাক্কা খায় ব্রাজিল। সু রিমের ক্রসে দুলসে মারিয়া বলটি ঠিকমতো দূরে ঠেলতে পারেননি, সুযোগ নিয়ে জং হিয়াং জোরালো শটে গোল করেন। তাতে ২-০ গোলের লিড পায় কোরিয়া। জোড়া গোল হজম করলেও হাল ছাড়েনি ব্রাজিল। এভেলিনের ক্রস থেকে দুলসে মারিয়ার হেডে গোলের সম্ভাবনা তৈরি হয়, তবে কোরিয়ান গোলরক্ষক সন গিয়ং তা রুখে দেন। এভেলিন ও হেলেনা একাধিকবার আক্রমণে চেষ্টা চালালেও গোলের দেখা মেলেনি। ব্রাজিলের জালে কোরিয়ার দুটি গোলই এসেছে তার পা থেকে। এ নিয়ে আসরে তার মোট গোল দাঁড়ালো ৮। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।

Read More

খেলাধুলা ডেস্কঃ চোট কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন রিশাভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বুধবার। পান্তের প্রত্যাবর্তন দলের জন্য গুরুত্বপূর্ণ এক সংযোজন হিসেবে দেখা হচ্ছে। জুনে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ব্যাটিং করার সময় পায়ে গুরুতর চোট পান পান্ত। এরপর ইংল্যান্ড সফরের শেষ টেস্ট এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। তবে চোট কাটিয়ে গত ৩০ অক্টোবর মাঠে ফিরেই তিনি প্রথম শ্রেণির ম্যাচে দুই ইনিংসে ১৭ ও ৯০ রান করেন। এই পারফরম্যান্স দলের কোচিং স্টাফের নজরে আসে এবং তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়। দলের…

Read More

খেলাধুলা ডেস্কঃ ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির চিত্র বদলে দিয়েছেন লিওনেল মেসি। মাঠে সাফল্য যেমন এসেছে, তেমনি বেড়েছে ক্লাবের ব্র্যান্ডমূল্য ও জনপ্রিয়তা। মায়ামি শহরও তাই ভালোবাসার প্রতিদান দিতে এবার দিল এক বিশেষ সম্মাননা। সম্প্রতি অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামের অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দেওয়া হয় মায়ামি শহরের প্রতীকী চাবি। চাবিটি তুলে দেন শহরের মেয়র ফান্সিস সুয়ারেজ। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেন,‘এই সম্মাননা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে সত্যিই সম্মানিত মনে করছি। এই শহরে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, এখানে থাকতে পেরে আমি খুবই খুশি।’ মেসি আরও বলেন,‘আমার মনে হয় একজন ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতার চেয়ে বড় কিছু নেই। সেটি জেতার…

Read More

খেলাধুলা ডেস্কঃ নিউজিল্যান্ডের সাবেক দুই তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেটোরি ও শেন বন্ড শুরু করছেন কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়। ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বড় রদবদল হয়েছে, বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে যাচ্ছেন ভেটোরি, তার জায়গায় আসছেন দেশসঙ্গী শেন বন্ড। ফিনিক্সে যোগ দেওয়ার আগে ভেটোরি নতুন মালিকানাধীন সানরাইজার্স লিডস দলে যাচ্ছেন। পূর্বে দলটির নাম ছিল নর্দান সুপারচার্জার্স, তবে ভারতের সান গ্রুপ মালিকানা নেওয়ার পর নাম বদলে হয়েছে সানরাইজার্স লিডস, তারা আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক। ভেটোরি সেখানে যোগ দিচ্ছেন নতুন কোচ হিসেবে। অন্যদিকে, ফিনিক্সের সঙ্গে দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন বন্ড। সাবেক ফাস্ট বোলার বন্ড কোচ হিসেবে ইতোমধ্যেই বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন। আইপিএলে সাত…

Read More

খেলাধুলা ডেস্কঃ ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার ও অর্থ তছরুপের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ইডি নিষিদ্ধ বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এই অ্যাপের প্রচার যারা করছিলেন প্রত্যেককে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। রিপোর্টে বলা হয়েছে, এই দুই তারকার মোট ১১.১৪ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এটা সাময়িকভাবে বাজেয়াপ্ত। এই দুই তারকা একটি সংস্থার হয়ে প্রচার করেছেন। সরাসরি এই জুয়া পরিচালনাকারী সংস্থাগুলোর হয়ে প্রচার না করলেও সংস্থাগুলোর হয়ে সারোগেট…

Read More

খেলাধুলা ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপে ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। নতুন জার্সি পরেই খেলবে লিওনেল স্কালোনির দল। অ্যাডিডাস যে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের জার্সিসহ আরও বেশকিছু দেশের জার্সি, যারা এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কিংবা বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে। এর মধ্যে আছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও। উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের জার্সি। তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন এই জার্সিতে তিন তারকার উপস্থিতি প্রত্যাশিতই ছিল। ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে…

Read More

খেলাধুলা ডেস্কঃ অকল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড শেষ মুহূর্তে ৩ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে কিউইরা সিরিজে সমতা ১-১ করে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেটে ২০৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে ৯১ রানের লক্ষ্য থাকলেও চরম উত্তেজনাপূর্ণ ক্রীড়া নাটকে জয়ের হাত থেকে ফসকে যায় ক্যারিবীয়রা। রোমারিও শেফার্ড ও রভম্যান পাওয়েলের সপ্তম উইকেটে ২৪ বলে ৬২ রান যোগ করার চেষ্টা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। জ্যাক ফকসের বোলিংয়ে শেফার্ড ১৬ ওভারে ৩৪ রান করে ফেরেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান, তবে কাইল জেমিসনের বোলিংয়ে নাটক ঘটে। পাওয়েল…

Read More

বিনোদন ডেস্কঃ সম্প্রতি ৬০ বছরে পা রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তায় সিক্ত হন অভিনেতা। বাবাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মেয়ে সুহানা খানও। বাবাকে শুভেচ্ছা জানিয়ে সুহানা লিখেছিলেন, ‘বাদশার রাজকন্যা’। আর সেই পোস্ট শেয়ার করেই মেয়েকে বিশেষ উপদেশ দিলেন শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে মেয়ের পোস্ট শেয়ার করে শাহরুখ লেখেন, খুব ভালোবাসি তোমাকে। তবে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসটা কমাও। কারণ তুমি এখনো ছোট। এরপর এই টুইট ভাইরাল নেটপাড়ায়। অনুরাগীরা বলছেন, হাজারো ব্যস্ততা সত্ত্বেও সন্তানের ছোটখাটো অভ্যাস নজর এড়ায় না শাহরুখের। এখানেই তো তিনি সকলের থেকে আলাদা। কেউবা বললেন, শত ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে কীভাবে আগলে রাখা যায়, সেই…

Read More