কক্সবাজার প্রতিবেদকঃ দেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ কক্সবাজারে পর্যটকের সংখ্যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে সৈকত, হোটেল ও স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোতে ছুটির দিনে পর্যটক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় পর্যটন প্রশাসন জানিয়েছে, প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজারে ভ্রমণে আসছেন। সারা দেশের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সৈকতের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে আসছেন। পর্যটকরা জানিয়েছেন, কক্সবাজারের দীর্ঘ সৈকত, সুরেলা আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্যই তাদের আকর্ষণ করছে। তবে ভিড়ের কারণে পার্কিং, হোটেল বুকিং ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু অসুবিধা দেখা দিচ্ছে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পর্যটক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা, পরিষ্কার‑পরিচ্ছন্নতা এবং অবকাঠামো উন্নয়নের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে, যাতে পর্যটকরা আরও আরামদায়ক এবং নিরাপদ…
Author: moon
রাবি প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ পুনর্বহাল দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দুটি পৃথক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, ‘শিশুদের সুষ্ঠু মানসিক ও শারীরিক বিকাশে সঙ্গীত ও শারীরিক শিক্ষা জরুরি। অবিলম্বে এসব পদ পুনর্বহাল করতে হবে।’ সংগীত বিভাগের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশা বলেন,‘সংগীত শিক্ষা বা শারিরীক শিক্ষা শিশুদের শারিরীক বিকাশ, মননের বিকাশ, মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রাথমিকে এসব বিষয় অন্তর্ভুক্ত হলে শিশুরা ছোট থেকে এই ধরণে সৃজনশীলতা ও মননশীলতা নিয়ে বড় হবে। স্নাতকে এসে যখন আমরা সঙ্গীত চর্চা করছি, তখন সঙ্গীত শিক্ষা অনেকটা কঠিন। অথচ শিশুকাল থেকেই…
বিশেষ প্রতিবেদকঃ নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫। বক্তৃতা, যুক্তি ও চিন্তার মেলবন্ধনে আয়োজিত এ উৎসবের পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা ও ইতিবাচক বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্য আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের আশা, এই আয়োজন তরুণদের যুক্তিনির্ভর মতপ্রকাশ, নেতৃত্ব…
বাণিজ্য ডেস্কঃ দেশের মোবাইল বাজারের প্রায় ৬০ শতাংশ অবৈধ মার্কেটের দখলে থাকায় বৈধভাবে ব্যবসা করা কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়েছে এবং সরকার বছরে প্রায় ২ হাাজর কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। মোবাইল ফোন ইনডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জাকারিয়া শহিদ ও সহ-সভাপতি রেজওয়ানুল হকসহ নেতৃবন্দ বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশি-বিদেশি মিলে প্রায় ১৭টি মোবাইল ফোন কারখানা দেশে উৎপাদন করছে। এই প্রতিষ্ঠানগুলো প্রায় ২ হাজার ৫০০…
বাণিজ্য ডেস্কঃ বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও (৬ নভেম্বর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে। স্বর্ণের আজকের বাজারদর— ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা ১৮…
বাণিজ্য ডেস্কঃ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ব্যবসায়ীদের আশঙ্কা, এলডিসি থেকে বের হলে রপ্তানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ প্রধান বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারিয়ে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি দল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর ঢাকা সফর করবে। প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করবে।
বাণিজ্য ডেস্কঃ একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ দিয়ে ডিএসই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসই থেকে জানানো হয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকটিগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে। ডিএসই আরও জানিয়েছে, কোম্পানিগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত…
বাণিজ্য ডেস্কঃ বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিনিময় হার : বৈদেশিক মুদ্রার নাম – বাংলাদেশি টাকা ইউএস ডলার – ১২২ টাকা ৬ পয়সা ইউরোপীয় ইউরো – ১৪০ টাকা ২৯ পয়সা ব্রিটিশ পাউন্ড – ১৫৯ টাকা ৩০ পয়সা অস্ট্রেলিয়ান ডলার – ৭৯ টাকা ৪৪ পয়সা জাপানি ইয়েন – ৭৯ পয়সা কানাডিয়ান ডলার – ৮৬ টাকা ৫৩ পয়সা সুইডিশ ক্রোনা – ১২ টাকা ৭৬ পয়সা সিঙ্গাপুর ডলার – ৯৩ টাকা ৪১ পয়সা চীনা ইউয়ান রেনমিনবি – ১৭ টাকা…
ইসলামিক ডেস্কঃ এক পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম। ইসলাম শান্তি, স্বস্তি ও মানবতার কল্যাণ সুনিশ্চিত করার অনন্য আদর্শ। উগ্রতা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, রাহাজানি কিংবা উচ্ছৃৃঙ্খল আচরণ ইসলাম সমর্থন করে না। অহমিকা, ক্রোধ, হিংসা, কলহ থেকে দূরে থাকার নির্দেশ দেয় ইসলাম। ইসলামের সঙ্গে উগ্রবাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম সীমা লঙ্ঘনকারীদের কখনোই সমর্থন করে না। অথচ আমাদের সমাজে উগ্রতা আজ এক আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাটে-মাঠে-ঘাটে যেখানেই যাই সব জায়গায় আজ উগ্রতা আর উচ্ছৃঙ্খলতার ছড়াছড়ি। মাহফিলের নামে উগ্রতা, রাজনীতির নামে উগ্রতা, রাষ্ট্র পরিচালনার নামে উগ্রতা, বিরোধিতার নামে উগ্রতা, প্রতিদ্বন্দ্বিতার নামে উগ্রতা, প্রতিশোধের নামে উগ্রতা, মতাদর্শ প্রচারের নামে উগ্রতা- এমন কোনো জায়গা নেই,…
ইসলামিক ডেস্কঃ পবিত্র কোরআনে মহান আল্লাহর বহু গুণবাচক নাম রয়েছে। যার মধ্যে একটি হলো ‘লতিফ’। ‘লতিফ’ শব্দের শাব্দিক অর্থ হলো, পরম দয়ালু। আল্লামা আবদুর রহমান আস-সা’দি (রহ.) বলেন, ‘আল-লতিফ’ সেই সত্তা, যিনি সব গোপন বিষয় অবগত, যিনি বান্দাদের উপকার এমনভাবে পৌঁছে দেন, যা তারা নিজেরাও বুঝতে পারে না। তিনি ‘খবীর’ (সবজান্তা) ও ‘রউফ’ (অত্যন্ত সদয়)। এই নামের মধ্যে যেমন রয়েছে গভীর জ্ঞান, তেমনি রয়েছে সূক্ষ্ম দয়ার প্রকাশ। আল্লাহ তাঁর প্রত্যেক বান্দার প্রতি অদৃশ্যভাবে দয়াশীল, তিনি তাদের রিজিক, হেদায়েত ও কল্যাণের ব্যবস্থা এমনভাবে করেন, যা তারা কখনো কল্পনাও করে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু।…