Author: moon

বিশেষ প্রতিবেদকঃ উত্তর কোরিয়া শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে জানা গেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সিদ্ধান্তে এই বড় পদক্ষেপের ইঙ্গিত পেয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  রয়টার্স। গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং-ওন এবং লি সন-ওন বলেছেন, পুংগে-রি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হতে পারে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে। তার মতে, পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে, উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে-…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন ও বসতি সম্প্রসারণের সন্ত্রাস চক্র বাড়ছে। নতুন করে আরও প্রায় ২ হাজার বসতি নির্মাণের পথে উচ্চ পরিকল্পনা করছে ইসরায়েলি পরিষদ। পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা কোনো নিয়ম-কানুন মানছে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেসিস্ট্যান্স কমিশনের একটি প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসে (অক্টোবর) সেখানে মোট ২৩৫০টি হামলা চালানো হয়েছে, যাকে কমিশন সন্ত্রাসের চলমান চক্র হিসেবে অভিহিত করেছে। সিআরআরসির প্রধান মু’আইয়াদ শাবান বুধবার জানান, ইসরায়েলি বাহিনী কমপক্ষে ১৫৮৪টি হামলা করেছে। যার মধ্যে রয়েছে সরাসরি শারীরিক আক্রমণ, বাড়িঘর ভাঙা এবং জলপাই গাছ উপড়ে ফেলা। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে রামাল্লা (৫৪২), নাবলুস (৪১২) এবং হেবরন (৪০১)…

Read More

গাজীপুর প্রতিনিধিঃ দেশের কৃষক যেন সরাসরি উপকৃত হয়, গবেষণা কর্মসূচি প্রণয়নের সময় সেটি অবশ্যই বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষি গবেষণার লক্ষ্য হবে কৃষকের কল্যাণ। এতে পর্যায়ক্রমে কৃষক থেকে শুরু করে পুরো জাতি উপকৃত হবে। বুধবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। সভাপতিত্ব করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। কর্মশালায় বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্য তুলে ধরে মূল…

Read More

বিশেষ প্রতিবেদকঃ পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে। এখন থেকে বিমান বাহিনীর সকল ট্রেনিং ঢাকার বাইরে হবে বলেও জানান তিনি।

Read More

বিশেষ প্রতিবেদকঃ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, একটি এলজি, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড কার্তুজ, একটি কিরিচ ও ৩টি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও…

Read More

বিশেষ প্রতিবেদকঃ কার্তিকের শেষদিকে এসে ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমে অনুভূত হচ্ছে শীত। ইতোমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে। এই অবস্থায় আগামী ৩ মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। সেই সঙ্গে এই সময়ে দেশে অন্তত ৭টি মৃদু (০৮-১০° সে.) থেকে মাঝারি (০৬-০৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ হানা দিতে পারে। তিন মাসের (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এই তিন মাসে দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়েছে। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা…

Read More

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত, মানববন্ধন, ধর্মঘটসহ শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কারওয়ান বাজার, মৎস্য ভবন, অফিসার্স ক্লাব ও মিন্টো রোড…

Read More

বিশেষ প্রতিবেদকঃ প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আবেদনগুলো বৃহস্পতিবারের (৬ নভেম্বর) মধ্যে তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে আগামী ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদন সিএমএম (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) পোর্টালের এনআরবি মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত করবেন।…

Read More

বিশেষ প্রতিবেদকঃ জনকল্যাণের নামে গঠিত প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)–এর অনুকূলে কর মওকুফ, অনুদান গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে সিআরআই–এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার মেয়ে ট্রাস্টি সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাকি আসামিরা হলেন সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ও সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), এক্সিকিউটিভ ডিরেক্টর শাব্বির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রওশন আরা আক্তার, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ গত ২ নভেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৬ সালের জন্য নবায়ন করা হবে। নবায়নকালে আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ২০ আগস্ট ২০২৩ তারিখে ৫৯৪ নম্বর স্মারকে জারীকৃত উৎস কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র আদেশে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)-এর ধারা ৮-এর উপধারা ৪-এর ক্ষমতাবলে উৎসে কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র বিষয়ে আদেশ জারি করে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি ১৪২২১০২ নম্বর খাতে ও ফি এর ওপর ১৫ শতাংশ…

Read More