খেলাধুলা ডেস্কঃ হকি ইন্ডিয়া জানিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো নিয়ে তাদের খেলোয়াড়দের কোনো বাধা থাকবে না। ক্রিকেটে যা হয় বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তা তাদের নিজস্ব বিষয়। হকি ইন্ডিয়া খেলাধুলার মূলনীতি ও মূল্যবোধ মেনে চলবে। গত মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুলতান অব জোহর কাপে ভারত–পাকিস্তান হকি ম্যাচে খেলোয়াড়দের করমর্দন নিয়ে ভারতে তুমুল বিতর্ক হয়েছিল। এই প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং বলেছেন, ‘আমরা ক্রিকেটের অনুসারী নই। ক্রিকেটাররা যা করেছেন, সেটা তাদের পছন্দ। হকি ইন্ডিয়া কখনো খেলোয়াড়দের করমর্দন বা হাই-ফাইভ এড়িয়ে চলার নির্দেশ দেয়নি। আমরা অলিম্পিক চার্টার ও এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) নিয়ম মেনে চলি।’ ভোলা…
Author: moon
খেলাধুলা ডেস্কঃ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিল হন্ডুরাসকে ৭-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) অ্যাস্পায়ার জোনের তিন নম্বর পিচে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলিয়ানদের জোড়া গোল, রুয়াল পাবলো, ফেলিপে মোরাইস, ভিতর হুগো, অ্যাঞ্জেলো এবং গ্যাব্রিয়েল মেকের গোলে বিশাল জয় নিশ্চিত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। ৯ মিনিটে রুয়ান দলের জন্য প্রথম গোল করেন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেল। ১৯ মিনিটে মোরাইস গোল করে ব্যবধান ৩-০ করেন এবং প্রথমার্ধের যোগ করা সময়ে ডেলের জোড়া গোল ব্রাজিলকে ৪-০-এর লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধেও বিরতিহীন আধিপত্য বজায় রাখে সেলেসাওরা। ৫৯ মিনিটে হুগো, ৭৪ মিনিটে অ্যাঞ্জেলো…
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খানের নামে এলো নতুন অভিযোগ। এবার তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা ওঠে রাজস্থান উচ্চ আদালতে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা একটি পানমসলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর আইনি তদন্তের মুখোমুখি হতে হবে অভিনেতাকে। কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এই আবেদনের পরিপ্রেক্ষিতে সালমানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে তার অনুমোদিত পানমসলার এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে। বিজেপি নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি একটি নামী পানমসলার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে, সালমান সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমসলায় কেশর দেওয়া আছে বলে যে…
বিনোদন ডেস্কঃ সেলুলয়েডের প্রথম অভিজ্ঞতা হিসেবে আজও দর্শকের মনে অমলিন হয়ে আছে মিমি চক্রবর্তীর ‘পুপে’ চরিত্র। ২০১০ সালের টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’–তে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় প্রথমবার ক্যামেরার সামনে পা রাখেন মিমি। পরিচালককে তিনি নিজের প্রথম শিক্ষক হিসেবেই উল্লেখ করেছেন। ধারাবাহিকের ‘পুপে’ রূপে মিমির সাজ, সাবলীল অভিনয় ও সংলাপের দক্ষতা আজও দর্শকের মনে স্পষ্টভাবে জায়গা করে রেখেছে। দীর্ঘ বছর কেটে গেলেও মিমি সেই সময়কে স্মৃতির পাতায় রেখেছেন। অভিনেত্রী বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবান যে এমন একটি সিরিয়ালের অংশ হতে পেরেছি, যার গল্প আজও মানুষের মনে বাস করে।” সম্প্রতি জলপাইগুড়ির মিমির বোনের পাঠানো একটি ভিডিও দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন মিমি। ভিডিয়োটিতে ‘পুপে’র…
বিনোদন ডেস্কঃ নাচ, মডেলিং, অঙ্কন কিংবা অভিনয়, সব জায়গাতেই সরব উপস্থিতি রয়েছে আশনা হাবিব ভাবনার। সম্প্রতি কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একটি পুরস্কার। এরপরই মুখ খোলেন অভিনেত্রী। জানান, নির্দিষ্ট কোনো গণ্ডিতে আটকে থাকতে চান না তিনি। পুরস্কার প্রাপ্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ভাবনা বলেন, আমি আজ অনেক বেশি খুশি এই কারণে যে, শুধু আমার অভিনয় বা নাচ, এটার কারণে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তারা আমাকে ‘প্যাশনেট আর্টিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছে। তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তার কথায়, ছোটবেলা থেকে কখনোই কোনো কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনো আমি চাই না। আমি মনে করি, আমার যা যা ভালো লাগে, তাই তাই করতে…
বিনোদন ডেস্কঃ সাম্প্রতিক সময়ে চর্চায় বলিউড অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজা। তাদের দাম্পত্যজীবনের ‘টুকিটাকি’ নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছে। এই তারকা দম্পতির বিচ্ছেদের কথাও রটেছে বলিপাড়ায়। যদিও বিষয়টি নিয়ে সেই মুখ খোলেননি গোবিন্দা। তবে এবার মুখ খুলেছেন অভিনেতা। তবে অন্য একটি প্রসঙ্গে। স্ত্রীর হয়ে ক্ষমা চেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা মন্তব্য করেন, আমাদের বাড়িতে যে পুরোহিত আসেন তাকে অন্ধের মতো আমার স্বামী গোবিন্দা বিশ্বাস করেন। তিনি আসেন, পুজো করেন আর তার পুজো করা মানেই দুই লাখ টাকা তাকে দক্ষিণা দিতে হয়। আমার মনে হয়, জীবনে এসবের খুব একটা প্রয়োজন পড়ে না। আমি ওকে অনেকবার বলেছি এসবের কোনো প্রয়োজন…
বিশেষ প্রতিবেদকঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা ইতিহাসের দীর্ঘতম সময় অতিক্রম করেছে। আজ বুধবার ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালের ৩৫ দিনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। প্রশাসন সতর্ক করেছে যে, এই অচলাবস্থা অব্যাহত থাকলে ছুটির সময় আকাশপথে ভ্রমণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং আমেরিকান নাগরিকদের সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। সরকারকে চাপে রাখতে ও একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসন এই সতর্কবার্তা দিয়েছে। কংগ্রেস ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সময়ের জন্য অর্থায়ন অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। এর ফলে দেশজুড়ে ক্রমবর্ধমান ভোগান্তি দেখা দিচ্ছে। বিশেষ করে কল্যাণমূলক কর্মসূচিগুলো যার মধ্যে রয়েছে, সেইসব সহায়তা কর্মসূচি যা লাখ লাখ…
বিশেষ প্রতিবেদকঃ ২০২২ সালের মে মাসে আঙ্কারার উদ্দেশে ৫৫ হাজার টন উচ্চ গুণমান সম্পন্ন গম পাঠায় নয়াদিল্লি। সংশ্লিষ্ট রফতানিটির সঙ্গে জড়িয়েছিল বেসরকারি সংস্থা আইটিসি লিমিটেডের। কিন্তু, তাদের গমবোঝাই জাহাজ তুরস্কের জলসীমায় পৌঁছাতেই সেটি আটকে দেয় স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, ভারতীয় গমে ‘রুবেলা’ নামের ভাইরাস রয়েছে বলে অভিযোগ তোলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবল অস্বস্তির মুখে পড়ে নয়াদিল্লি। তুরস্কের এই মনোভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে আইটিসি। আঙ্কারার জলসীমা সংলগ্ন এলাকায় গমভর্তি জাহাজ দাঁড়িয়ে থাকায় তাদের লোকসানের অঙ্ক প্রতি দিনই বাড়ছিল। ঠিক এই সময় পাশে দাঁড়ায় নয়াদিল্লির ‘বন্ধু’ হিসাবে পরিচিত ইসরায়েলের। গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন…
বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গভর্নর বেসিয়ার জানিয়েছেন, বিমানটির তিন ক্রু সদস্য সম্ভবত নিহতদের মধ্যে রয়েছেন। বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ ফ্লাইটটি হাওয়াইয়ের উদ্দেশে রওনা দিচ্ছিল। এসময় বিমানবন্দরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। অন্তত ১১ জন আহত হয়েছেন। যাদের অনেকের আঘাত খুবই গুরুতর। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে প্রায় ১ লাখ ৪৪…
বিশেষ প্রতিবেদকঃ নিউ ইয়র্ক সিটিতে প্রথম মুসলমান মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। অনেক দিক থেকেই নিউ ইয়র্কের নির্বাচনে ‘প্রথমবারের’ ইতিহাস তৈরি করেছেন মামদানি। তিনি এই শহরের প্রথম মুসলমান মেয়র। সেই সাথে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, প্রথম আফ্রিকায় জন্ম নেয়া মেয়রও। গত ১০০ বছরের মধ্যে তিনি নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র। নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু মামদানি কি হোয়াইট হাউসে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন? এর উত্তর হলো–– না। এর কারণ হিসেবে দেরিতে মার্কিন নাগরিকত্ব পাওয়াকে…