Author: moon

বাণিজ্য ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক হিসাবে দেখা যায়, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে আগত ২৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি। শুধু ৪ নভেম্বরই রেমিট্যান্স এসেছে ১৩১ মিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৪ নভেম্বর) মোট রেমিট্যান্সপ্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-৪ নভেম্বর ২০২৪) এই অঙ্ক ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৪ দশমিক ৯ শতাংশ।

Read More

বাণিজ্য ডেস্কঃ একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে গ্রাহকদের রাখা অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, চলতি মাসের শেষ নাগাদ পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা। তবে প্রয়োজন না হলে আমানতকারীদের টাকা না তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই ব্যাংকগুলোর পুঁজিঘাটতি ও অনিয়মের কারণে টেকসইভাবে পরিচালনা সম্ভব হচ্ছিল না। তাই…

Read More

বাণিজ্য ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৪৪ ও ১৯৪০ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩২ কোটি টাকার লেনদেন…

Read More

বাণিজ্য ডেস্কঃ বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি অক্টোবর মাসে সামান্য কমে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বিবিএসর তথ্য মতে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ৮ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে (আগের মাসে ৮ দশমিক ৯৮ শতাংশ)। গ্রামীণ অঞ্চলে, সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১৬ শতাংশে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৪৭ শতাংশ এবং গত বছরের একই মাসে ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। গ্রামীণ…

Read More

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে আছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ২০ ধাপ এগিয়ে তানজিদের র‌্যাংকিং এখন ১৭তম। বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থান এখন তার দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান। সেই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ। শেষ ম্যাচে আরও ঝলমলে ব্যাটিং, ৬২ বলে ৮৯ রান, চারটি ছক্কা ও নয়টি চারে সাজানো ক্যারিয়ার সেরা ইনিংস। বোলারদের তালিকাতেও সুখবর আছে বাংলাদেশের জন্য। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে উঠেছেন শেখ মেহেদি হাসান।…

Read More

খেলাধুলা ডেস্কঃ ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড নিজেকে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্যায়ে দেখেন না। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী গোলমেশিন হলান্ড বলেন, ‘না, মোটেও না। (তাদের থেকে) আমি অনেক দূরে। কেউ তাদের দুজনের কাছাকাছি যেতে পারবে না।’ ২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ী হলান্ড এবারও দুর্দান্ত ফর্মে। চলতি মৌসুমে ক্লাব ও নরওয়ে জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ১০৭ ম্যাচে ৯৮। এদিকে, মেসি ও রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা যথাক্রমে ৮৯২ এবং ৯৫২। যদিও…

Read More

খেলাধুলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয় পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়। তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে কিছু ইতিবাচক সংযোজন দেখা গেছে। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে শেখ মেহেদী ৬ ধাপ উন্নতি করে ১৮তম স্থানে অবস্থান করছেন, আর তানজিম হাসান সাকিব ৩ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে পৌঁছেছেন। এছাড়া ওপেনার তানজিদ তামিম ২০ ধাপ উন্নতি করে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে (৬৩৬ রেটিং) উঠে এসেছেন। তিন ম্যাচে ৫৫ গড়ে ১৬৫ রান করা তানজিদ এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিং অর্জন করেছেন। অন্যদিকে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সাইফ হাসান, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও জাকের…

Read More

খেলাধুলা ডেস্কঃ দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো বিয়ের দিনক্ষণ ঘোষণা না হলেও, আগামী বছর বিশ্বকাপের পর হতে পারে এই তারকা দম্পতির বহুল প্রতীক্ষিত রাজকীয় বিয়ে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো শুধু মাঠের ফুটবল নয়, ব্যক্তিজীবনের নানা দিক নিয়েও খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে রোনালদো জানান, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তার কনিষ্ঠ দুই সন্তান। দামি আংটি কেনার পর তারা বাবাকে অনুরোধ করেছিল, যেন তিনি জর্জিনাকে প্রস্তাব দেন। রোনালদোর ভাষায়, ‘আমি মনে করি এটা সঠিক সময়, শুধু ও (জর্জিনা) আমার সন্তানদের মা বলেই নয়, বরং ও আমার জীবনের ভালোবাসা।…

Read More

খেলাধুলা ডেস্কঃ রাজশাহীতে আজ (৫ নভেম্বর) তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ১০২ রানের বড় পরাজয় স্বীকার করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে আফগানিস্তান সমতায় ফিরেছে। বগুড়ায় প্রথম ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পাঁচ রানে জয় পেয়েছিল, তবে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আফগানিস্তান নির্ধারিত ২৭৬ রানের টার্গেট দিয়েছে। জবাবে শুরু থেকেই বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ৪৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটার ফিরেছেন, তিনজনকেই আউট করেছেন আফগান স্পিনার ওয়াহিদুল্লাহ জাদরান। এরপর কালাম সিদ্দিকি ও রিজান হোসেন ৯৩ রানের জুটি গড়ে দলের ইনিংস সামলান। তবে রিজান ৫২ রান করে আউট হওয়ার পর মাত্র ৮ রানের ব্যবধানে ৩…

Read More

খেলাধুলা ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ রানের জিতেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। অকল্যান্ডের ইডেন পার্কে বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে ক্যারিবিয়ানরা ব্যাট ও বল উভয় দিক থেকেই সাফল্য দেখিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল কিছুটা ধীর। ওপেনার ব্রেন্ডন কিং মাত্র ৩ রান করেন। আলিক আথানজে ৯ বলে ১৬ রান যোগ করেন। তবে অধিনায়ক শেই হোপ ৩৯ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। রোস্টন চেজ ২৭ বলে ২৮ এবং রোভম্যান পাওয়েল ২৩ বলে ৩৩ রান যোগ করেন। দলের মোট স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৪। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৫৭ রানেই থেমে…

Read More