Author: moon

বিশেষ প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনের করা পৃথক আপিল মঞ্জুর করে গত ১৫ জানুয়ারি রায় দিয়েছিলেন আপিল বিভাগ। এ রায়ের ফলে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা আপিল করতে পারেননি, তারাও খালাস পান। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে এ রায় দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত ৪ নভেম্বর প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সর্বসম্মত সিদ্ধান্তে সব আপিল মঞ্জুর করা হলো। সে…

Read More

পর্যটন ডেস্কঃ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান ও সাংস্কৃতিক উৎসব পর্যটকদের নজর কাড়ছে। পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি পাওয়ায় স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পর্যটন শিল্পে আরও বিনিয়োগ ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বৈচিত্র্যময় অভিজ্ঞতা পর্যটকদের কাছে আরও প্রলোভন সৃষ্টি করবে। স্থানীয় উদ্যোক্তারা জানাচ্ছেন, পর্যটন কেন্দ্রগুলোতে আধুনিক সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে আন্তর্জাতিক পর্যটকের আগ্রহও বেড়ে যাবে। সরকারের লক্ষ্য আগামী কয়েক বছরে দেশের পর্যটন খাতকে বৈচিত্র্যময় ও টেকসই করা। বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন, পর্যটন খাতের সম্প্রসারণ দেশের ভাবমূর্তি…

Read More

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ আনন্দ, ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। দুই দিনের এই উৎসবের সূচনা হয় কিট বিতরণের মধ্য দিয়ে। এরপর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এর আগে, অ্যাকাডেমিক বিল্ডিং প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মেডিকেল কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং সদস্যসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।…

Read More

ইসলামিক ডেস্কঃ জীবনের প্রতিটি মোড়ে মানুষ হোঁচট খায়, কখনো প্রবৃত্তির টানে, কখনো অজ্ঞতার অন্ধকারে। কিন্তু যে হৃদয় ভুল স্বীকারে লজ্জিত হয়, যে চোখ আল্লাহর দরবারে কান্নায় ভিজে যায়; সেখানেই ফুটে ওঠে মানবতার সবচেয়ে পবিত্র সৌন্দর্য। কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না; তাঁর রহমত সীমাহীন, তাঁর ক্ষমা আসমান ও জমিনের চেয়েও প্রশস্ত। মানুষ যখন অনুতাপে ফিরে আসে, তখন সে শুধু পাপ থেকে মুক্ত হয় না; বরং আল্লাহর ভালোবাসার ছায়াতলে আশ্রয় পায়। মানুষ ভুল করে, কিন্তু ফেরে না সবাই : ভুল করা বা গুনাহে লিপ্ত হওয়া মানুষের জন্মগত স্বভাব। কিন্তু ভুল বুঝে তাওবা করে ফেরত আসাটাই মানুষের সবচেয়ে বড় গুণ। ইসলামের…

Read More

ইসলামিক ডেস্কঃ জীবনের প্রতিটি পদক্ষেপেই মানুষকে মুখোমুখি হতে হয় নানা পরীক্ষা ও বিপদের। কারো কাঁধে রোগের ভার, কারো হৃদয়ে প্রিয়জন হারানোর বেদনা, কারো সংসারে অভাবের কষাঘাত; কিন্তু ইসলামের দৃষ্টিতে এসব কষ্ট কোনো অর্থহীন যন্ত্রণার নাম নয়, বরং তা এক মহান রহমত ও আত্মিক পরিশুদ্ধির প্রক্রিয়া। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিন নারী-পুরুষের ওপর, তার সন্তান ও ধন-সম্পদের ওপর বিপদ-আপদ অনবরত লেগেই থাকে; শেষ পর্যন্ত সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হয় যে তার ওপর কোনো গুনাহ থাকে না।’ (তিরমিজি, হাদিস : ২৩৯৯)। বিপদে লুকিয়ে থাকা রহমত : মানুষের চোখে বিপদ মানে ক্ষতি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি হতে…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু – ১১টা ৪৫ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৪১ মিনিট। মাগরিব – ৫টা ২১ মিনিট। এশার সময় শুরু – ৬টা ৩৬ মিনিট। আগামীকাল ফজর শুরু – ৪টা ৫৪ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ০৬ মিনিটে।

Read More

ইসলামিক ডেস্কঃ মানবজাতির ইহকালীন ও পরকালীন সফলতার একমাত্র ঠিকানা। ইসলামের প্রতিটি নির্দেশনাই পুরো মানবতার জন্য কল্যাণ বয়ে আনে। ইসলামের সৌন্দর্যময় নির্দেশনাবলির মাঝে অনন্য ‘বিনয়-নম্রতা’। একজন মানুষের উত্তম যত গুণ আছে সেগুলোর মাঝে বিনয় নম্রতা অন্যতম। ব্যক্তিজীবনে যে যত বিনয়ী ও নম্র, সে তত বেশি সম্মান ও মর্যাদার অধিকারী। বিনয়গুণ দিয়ে অন্যের হৃদয়ে বপন করা যায় ভালোবাসার বীজ। আর যারা আল্লাহর হুকুম পালন করে তারা শ্রেষ্ঠ বিনয়ী ও নম্র এবং তাদের বন্ধু আল্লাহ। আল্লাহতায়ালা বলেন, ‘তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রসুল (সা.) ও মুমিনগণ যারা বিনত হয়ে সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে।’ (আল কোরআন, সুরা মায়েদা-৫৫)। বিনয় ও নম্রতা…

Read More

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণের বিষয়ে নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তিতে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর বিপক্ষে দেশের কয়েকটি স্থানে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুবদল নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার কিছু তথ্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। যা সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে যুবদল নেতাকর্মীদের…

Read More

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

Read More

বিশেষ প্রতিবেদকঃ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আজিজুর রহমান রিজভীকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজিজুর রহমান রিজভীর বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি ঘটনায় অভিযোগ উত্থাপিত হয়েছে এবং ওই ঘটনায় তার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে আমাদের নিকট প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। ‘একই সাথে তাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা…

Read More