Author: Nasim

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে ভবনটি ধসে পড়ে। এটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট বা পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হতো। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় এলাকাটি শিক্ষার্থীদের বসবাসের জন্য পরিচিত। ধসের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি পুলিশ, দমকল বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা। উদ্ধার অভিযানে দমকলের অন্তত ১২টি গাড়ি…

Read More

সরকারি ব‍্যবস্থায় ৪ হাজার ৩৪১ জন হাজিকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অনুকূলে সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বলেন, এই অর্থ ব‍্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। যদি কেউ কার্ড নম্বর চায় তারা প্রতারক। প্রতারণা চক্র থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজ ব‍্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া…

Read More

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ পর্যন্ত নেওয়া…

Read More

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি। পরে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। এদিকে, দুই দিনের এই সরকারি সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হয়েছে তোরণ ও আলোকসজ্জায়। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনুয়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব…

Read More

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ নেবেন আজ। রবিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৩ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে ওই চিঠি দেওয়া হয়। এতে বলা হয়েছে, পিএসসির নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন। এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড.…

Read More

কাতারে হামলা চালানোর বিষয়টি নিয়ে প্রকাশ্যে দম্ভ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কাতার ইসরায়েলের জন্য ‘শত্রুভাবাপন্ন’ একটি দেশ। গাজা যুদ্ধের সময় কাতার ইসরায়েলের নীতিতে কোনো প্রভাব ফেলতে পারেনি বলেও দাবি করেন তিনি। কাতারে ইসরায়েলি হামলার প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আমি কাতারে হামলা করেছি, যুদ্ধের সময় তাদের ওপর বোমাও ফেলেছি, তারাও আমাকে আক্রমণ করেছে।’ আগামী ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হবে। ২০২৫ সালের ওই হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হন। হামাস নেতাদের একটি বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।…

Read More

ইয়েমেনের আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলোর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছে। শনিবারের এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিকরাও রয়েছেন বলে দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছে, খবর আরব নিউজের। ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, এ দিন দেশটির দক্ষিণপশ্চিমে দুপক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়। অপরদিকে ইরান সমর্থিত হুতিদের চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, এ লড়াইয়ে ৩১ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের এক মেডিকেল সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।…

Read More

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরের প্রথম দিন আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা করবেন রাষ্ট্রপতি। ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে সশস্ত্র বাহিনীর দেওয়া গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। কালীবাড়ির নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। দ্বিতীয় দিন আগামীকাল সোমবার…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রোরেলের ৩২০ নম্বর পিলারের পাশে প্রায় পাঁচ কাঠা জমি। জমিটির মালিকানা ও দখল নিয়ে বিরোধে জড়িয়েছেন আপন দুই ভাই। এক পক্ষের দাবি—বাবার রেখে যাওয়া সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে তার বৈধ অংশ রয়েছে। অন্যদিকে, জমিটি দখলে থাকার অভিযোগ উঠেছে ছোট ভাই মো. আলমগীর হোসেন ওরফে অ্যাপোলোর বিরুদ্ধে। এই বিরোধকে কেন্দ্র করে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও প্রাণনাশের হুমকিসহ একাধিক গুরুতর অভিযোগ সামনে এনেছেন বড় ভাই আলহাজ্ব মো. মুকুল আমিন। একই সঙ্গে জমিতে নির্মাণকাজের বৈধতা, রাজউকের অনুমোদিত নকশা এবং সেখানে কথিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তবে এসব অভিযোগের কতটা সত্য, জমিটির প্রকৃত মালিকানা কার এবং…

Read More

পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনী তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার পর এই পদক্ষেপ নেয় মার্কিন বাহিনী। ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেল সম্পদ সমৃদ্ধ খার্গ দ্বীপের কাছে একটি ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং গাইডাইল-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের উসকানিমূলক একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে। ইরানের এই ব্যর্থ হামলার পর সেন্টকম খার্গ দ্বীপের উপকূলের এম/টি ডাউনি এবং জাস্কের নিকটবর্তী এম/টি স্টার্ক ওয়ান নামের ইরানি ক্রুড অয়েল ক্যারিয়ার দুটিকে…

Read More