# দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ক্রয়সংক্রান্ত ইউনিটে অবস্থান # সরকারি অর্থে ধারাবাহিক বিদেশ সফর ও প্রশাসনিক প্রভাবের অভিযোগ # ২০২৩ সালে বিদেশ সফরে ‘নিজের নাম নিজেই’ পাঠানোর অভিযোগ নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) কাজী মো. ফিরোজ হাসানের দীর্ঘ চাকরিজীবন ঘিরে যেন প্রশ্নের শেষ নেই। প্রায় ২৮ বছরের চাকরিতে দীর্ঘ সময় ঢাকাকেন্দ্রিক দায়িত্ব, গুরুত্বপূর্ণ ক্রয় ও প্রকল্পসংশ্লিষ্ট ইউনিটে প্রায় ১৭ বছরের অবস্থান, সরকারি অর্থায়নে একাধিক দেশে ধারাবাহিক বিদেশ সফর এবং সাম্প্রতিক সময়ে প্রশাসনিক প্রভাব বিস্তারের নানা অভিযোগ—সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে বিস্তর আলোচনা ও সমালোচনা । গণপূর্ত অধিদপ্তরের পোস্টিং ও বিদেশ সফরসংক্রান্ত নথির তথ্য বিশ্লেষণে দেখা…
Author: Nasim
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালের এ দুর্ঘটনার প্রকৃত কারণ নিরূপণে এ কমিটি করেছে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। বিএসবিআরএর সভাপতি মো. মহসিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংগঠনের সদস্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএসবিআরএর কারিগরি উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন বিএসবিআরএর উপদেষ্টা মো. নাঈম শাহ ইমরান, কারিগরি পরামর্শক ক্যাপ্টেন সিরাজুল মওলা এবং এইচআর…
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার প্রভাব, কথিত রাজনৈতিক ছত্রচ্ছায়া, ভুয়া বিল-ভাউচার এবং ঠিকাদারি সিন্ডিকেট—এসবের সমন্বয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগকে ঘিরে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুর রহিমের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, বছরের পর বছর প্রভাব খাটিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, জাহাজের জ্বালানি ব্যবহারে কারসাজি এবং নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী ‘সিন্ডিকেট’ গড়ে তুলেছেন তিনি। আব্দুর রহিমকে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রশাসনিক প্রভাব অক্ষুণ্ন থাকার বিষয়টি নিয়েও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠেছে। সম্প্রতি…
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রান তুলে আজ শুক্রবার দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের লিড ৪ উইকেট হাতে রেখে ১৫৩ রান। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি (১০১) ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে (৮৪) ভর করে সাড়ে তিনশ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। মুমিনুল হক সৌরভের সঙ্গে ১৮৯ বলে ১০২ ও শান্তর সঙ্গে ১৫৭ বলে ৯৩ রান যোগ করে তানজিদ দলের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। বামহাতি ওপেনার তানজিদ ১৯৭ বলে ১০১ রান করে আউট হওয়ার পর মুশফিকুর রহিমকে নিয়ে ৯৮ বলে ৬৬ রান যোগ করেন শান্ত। একটি সময় থামতে হয় শান্ত ও মুশফিককেও। শান্ত…
নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের দিনই যেন বদলে যায় পরিচয়। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে জাতীয় শ্রমিক লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত মাজহারুল ইসলাম রাতারাতি আবির্ভূত হন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হিসেবে। এরপর নিজেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এমপ্লয়িজ ইউনিয়ন ও সিবিএর (রেজি. নং-২১৭৬) ‘ভারপ্রাপ্ত সভাপতি’ দাবি করে মতিঝিলের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষ্য, দলীয় পরিচয় বদলের পাশাপাশি বদলে গেছে তাঁর ক্ষমতার পরিধিও। বদলি, পদায়ন, কমিটি নিয়ন্ত্রণ, মামলা দিয়ে হয়রানি এবং আর্থিক লেনদেন—বিভিন্ন অভিযোগে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। তবে এসব অভিযোগের কোনোটিই আদালতের চূড়ান্ত রায়ে প্রমাণিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।…
প্রায় পাঁচ মাস বিদেশে কাটানোর পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। হংকং হয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। নেপালে ফিরে দেউবা সরাসরি মহারাজগঞ্জে তার ভাড়া করা বাসভবনে উঠবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব ভানু দেউবা। দেশ ছাড়ার আগে যে বাসাটি ভাড়া নিয়েছিলেন, দেশে ফিরে সেখানেই থাকবেন তিনি। গত ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা জানিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে নেপাল ছাড়েন দেউবা। এরপর প্রায় পাঁচ মাস তিনি দেশের বাইরে অবস্থান করেন। তবে তার দীর্ঘ বিদেশ অবস্থান এবং চিকিৎসার প্রকৃত পরিস্থিতি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। দেউবা কাঠমান্ডু থেকে সরাসরি…
সমুদ্রে দীর্ঘ ৯ মাস, টানা ২৫০ দিন ডাঙার স্পর্শ না পাওয়া এবং একে একে একাধিকবার মেয়াদ বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ তৈরি হয়েছে এক চরম মানবিক সংকট। জাহাজে থাকা প্রায় ৫ হাজার নৌসেনা ও মেরিন সেনার জীবন বিষিয়ে উঠেছে। পচা খাবার, অস্বাস্থ্যকর বাথরুম, সুপেয় পানির সংকট আর অকেজো শৌচাগারের মধ্যে দিন কাটাতে গিয়ে ভেঙে পড়েছে সেনাদের মানসিক স্বাস্থ্য। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, বেশ কয়েকজন সেনাসদস্য সাগরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক সংবাদমাধ্যম ‘মিলিটারি টাইমস’। গত বৃহস্পতিবার সান দিয়েগোতে আয়োজিত এক আবেগঘন গণশুনানিতে ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাও-এর মুখোমুখি হন…
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে।আজ বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সভায় নাম চূড়ান্ত করা হয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। ইসির তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। অন্যদিকে সংসদের বিরোধী দল, অর্থাৎ ১১ দলীয় জোট থেকে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। আজ দুপুর পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি)…
১১ দলীয় ঐক্যজোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য বৃহস্পতিবার নিজেদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে সরকারি দল ও বিরোধী দল। সকাল ১০টা থেকে বিকেল ৪টা…
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে…