রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড…
Author: Nasim
নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিঠিতে তিনি গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর…
হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে ভারি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় কৌশলগত এলাকাগুলো দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হুতি বিদ্রোহীরা তাদের অবস্থান আরও শক্ত করে তুলেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ইয়েমেন সীমান্তে নতুন করে ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে বৈশ্বিক তেল সরবরাহের ক্ষেত্রে নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রণক্ষেত্রের চিত্রে দেখা গেছে, ইয়েমেনের আল জাউফ প্রশাসনিক অঞ্চলে সৌদি সমর্থিত বাহিনীর ওপর হুথিদের তীব্র আক্রমণের ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। যেখানে বিদ্রোহীদের সাঁজোয়া যান দখল এবং মরুভূমির বালি ভেদ করে বিশালাকার ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি করেছেন,…
ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া এবং ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’ রয়েছে। তারা যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ‘পতিত স্বৈরাচারী খুনি হাসিনা ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত’—এর প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। রিজভী বলেন, ১৭ বছরের রাজনৈতিক সংকট, ব্যাংক…
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে বলিপাড়া বাজারে আগুন লাগে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেন আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নেতৃত্ব দেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক ১০-১২টি দোকান ভস্মীভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০-৫০ লাখ টাকা।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। বুধবার সকাল ১০টায় সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানান। দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু এবং এমআরটি লাইন-৫ এর দক্ষিণ রুট বাস্তবায়নসহ মোট ১৬টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরাতে ব্রিকস দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করে এ কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদীয়মান অর্থনীতির দেশগুলোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ব্রিকসকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ার এই সংকট সমাধানে তিনি সদস্য রাষ্ট্রগুলোকে ‘ইতিহাসের সঠিক পক্ষে’ দাঁড়ানোর তাগিদ দেন। শি জিনপিং সতর্ক করে বলেন, এই যুদ্ধ সাধারণ মানুষের মারাত্মক ক্ষতি করেছে। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী। ভূ-রাজনীতির পাশাপাশি উদীয়মান প্রযুক্তি খাতেও জোটের মনোযোগ আকর্ষণ করেন তিনি। ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের পাশাপাশি বেইজিং-নেতৃত্বাধীন জোটে যোগ…
নিজস্ব প্রতিবেদক: সিলেট পানি উন্নয়ন বোর্ডে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হাদী এ নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন। ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া নোটিশটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, প্রবীর কুমার গোস্বামী এর আগে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে সিলেট পানি উন্নয়ন সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারদলীয় লোকজনকে বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে নোটিশে…
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে, শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী এবং নিজেই ছিলেন গুমের নির্দেশদাতা। গুম হওয়া ব্যাক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। আশ্বস্ত করতেন, তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন, আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তিনি বলেন, তার…
নাজমুল আলম নাছিমঃ মিরপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য নৌকা ভ্রমণ, পিকনিক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে নৌযাত্রার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক ও পরিবারের সদস্যদের মধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। দিয়াবাড়ি থেকে নৌযাত্রা শুরু করে মাঝপথে একটি রিসোর্টে যাত্রাবিরতি দেওয়া হয়। সেখানে দুপুরের খাবার ও পিকনিকের আয়োজন করা হয়। পরে যাত্রা অব্যাহত রেখে…